টোটোর চাকা বাস্ট হয়েটোটো উল্টে আহত মা ও ৮ মাসের এক শিশু পুত্র




টোটোর চাকা বাস্ট হয়েটোটো উল্টে আহত মা ও ৮ মাসের এক শিশু পুত্র।  ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা থানার মঙ্গলবাড়ী এলাকায়।  পরিবার সূত্রে জানা যায় আহত মায়ের নাম রিংকি টুডু বয়স( ২৭) তার ৮ মাসের শিশুপুত্রের নাম জয় হাঁসদা । তাদের বাড়ি পুরাতন মালদা থানার শনিবাড়ি হাট এলাকায় । 



এদিন সকালে ৮ মাসের শিশুকে নিয়ে টোটো করে  মা মঙ্গলবাড়ী এলাকায় ডাক্তার দেখাতে আসছিলেন।  আসার পথে মঙ্গলবাড়ী এলাকায় টোটো উল্টে আহত হয় মা ও তার আট মাসের পুত্র। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন । বর্তমানে মা ও শিশুর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...