চুরি যাওয়া জিনিস উদ্ধার করলো ইংরেজবাজার পুলিশ

 


মালদা-

চুরি যাওয়া নামিদামি কোম্পানির ল্যাপটপ,মোবাইল সহ টোটো ও সাইকেল উদ্ধার করল ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার রাতে মালদা শহরের মালঞ্চপল্লী এলাকা থেকে উদ্ধার করে সামগ্রী।উদ্ধার হয়েছে দুটি ল্যাপটপ, ৩ টি বাইক, ৩ টি টোটো, ৩ টি গ্যাস সিলিন্ডার, মোবাইল ৪ টি ও ১৬ টি সাইকেল।



 পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্তের নাম রাজ সাহা(৩৬)।বাড়ি মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায়।অভিযুক্ত কে মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায়।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...