পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মানিকচকে।

 পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে ধুন্ধুমার মানিকচকে। মুখোমুখি সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী ।গতকাল রাতে মানিকচক গ্রাম পঞ্চায়েত বোর্ড দখলকে কেন্দ্র করে মানিকচক বাসস্ট্যান্ডে ব্যাপক সংঘর্ষে জড়ায়  তৃণমূলের দুই গোষ্ঠী ।সংঘর্ষে আহত দুই গোষ্ঠীর বেশ কয়েকজন ।যদিও মানিকচক পঞ্চায়েত বোর্ড বর্তমানে বিজেপি প্রধান দ্বারা পরিচালিত। আর এই বিজেপি প্রধানের অনাস্থার পক্ষে ও বিপক্ষে সংঘর্ষে তৃণমূলের দুই গোষ্ঠী ।অভিযোগ প্রধানের অনাস্থার পক্ষে তৃণমূল গোষ্ঠীর কয়েকজন গতকাল রাতে অনাস্থার বিপক্ষে থাকা এক তৃনমূল সদস্য কে অপহরণের চেষ্টা করে ।আর এই নিয়েই সংঘর্ষে জরায় তৃণমূলের দুই গোষ্ঠী।






         মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি মন্ডল এর বিরুদ্ধে মোট 18 জন সদস্যের মধ্যে বিজেপির পাঁচজন ,তৃণমূলের দুইজন ,কংগ্রেসের একজন ও নির্দল একজন মোট 9 জন অনাস্থা পেশ করেন। কিন্তু অনাস্থা কোরাম করতে প্রয়োজন কমপক্ষে 10 জন সদস্যের উপস্থিতি ।অভিযোগ আরো একজন জোগাড় করতে মরিয়া অনাস্থার পক্ষের  তৃণমূল গোষ্ঠী ।আর এই দশ জন সদস্য জোগাড় করতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রুবিনা বিবির স্বামী এনামুলকে অপহরণের চেষ্টা করে অনাস্থার পক্ষে থাকা তৃণমূল নেতা আলিম শেখ  ,আশফাক শেখ সহ বেশ কয়েকজনের গুন্ডাবাহিনী। মানিকচক বাস স্ট্যান্ড থেকে তৃনমূল সদস্যার স্বামী এনামুলকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ ।আর এই অপহরণ রুখতেই এই সংঘর্ষ বলে অভিযোগ ।যদিও অভিযুক্ত তৃণমূল নেতা তথা আইনজীবী আলিম শেখ তার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ কে অস্বীকার করে  দাবি করেন তাকে বারবার ফোন মারফত প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল ।আর সেই কারণেই তিনি মানিকচক থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন ।মানিকচক বাসস্ট্যান্ডে তাকে একা পেয়ে প্রচণ্ড মারধর করা হয় ।তৃণমূলের দুই গোষ্ঠীই একে অপরের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেছেন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...