রাত থেকেই চলছে ভারী বর্ষন ,রূ নদীতে ভেসে আসা খড়,কাঠ কুড়োতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যাক্তি।
আজ সোমবার সকাল 11টা নাগাদ বাড়ির অদুরে রূপনারায়ন নদী থেকে ভেসে আসা খড়,কাঠ কুড়াতে গিয়েছিলেন শ্যামপুরের দেউলি এলাকার বাসিন্দা উত্তম দোলূই ওরফে কালো দোলুই, বয়স ৫৭ বছর,ইটভাটার শ্রমিক , নদীতে গিয়েছিলেন।
এমন সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়,এবং খুব কাছাকাছি বজ্রপাত পড়ার ফলে অজ্ঞান হয়ে পড়েন, স্থানীয় মানুষজন ছুটে আসেন এবং তাকে নিকটবর্তী কমলপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেন এবং মৃত বলে ঘোষণা করেন।
খবর যায় শ্যামপুর থানায়, খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ দেহটাকে নিয়ে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃত উত্তম দোলুইয়ের স্ত্রী ও তিন ছেলে ও এক মেয়ে বর্তমান।

