সংবাদদাতা, অন্ডাল :
সাধারণ গৃহস্থের বাড়ি থেকে বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সাপটি উদ্ধার হয় দীঘিনালার এক বাসিন্দার বাড়ি থেকে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীঘনালার বাসিন্দা মাধব পালের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় একটা বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান বাড়ির লোকেরা । খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে ভিড় জমান প্রতিবেশীরা । খ
বর দেওয়া হয় সর্প বিশারদ দেবাশিস মজুমদার কে । তিনি এসে সাপটি উদ্ধার করেন ।
দেবাশিস বাবু জানান উদ্ধার হওয়া সাপটি সাড়ে চার ফুটের অজগর । মাধব বাবুর বাড়ির গ্রিলের দরজায় কুন্ডলি মেরে বসে ছিল সাপটি ।
কিভাবে অজগরটি লোকালয়ে এলো সেই বিষয়ে দেবাশিস বাবু জানান বসতির পাশেই রয়েছে সিঙ্গারের নদী ।
সাম্প্রতিক লাগাতার বৃষ্টির কারণে নদীর স্রোতে সাপটি অন্য জায়গা থেকে এখানে চলে এসে থাকতে পারে । উদ্ধার হওয়া সাপটি শনিবার বনদপ্তর এ হাতে তুলে দেওয়া হবে বলে জানান দেবাশিস বাবু ।

