2018 সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের 15 টি আসনের মধ্যে নয়টি আসন দখল করে বিজেপি, তৃণমূল কংগ্রেস তিনটি আসন, কংগ্রেস দুটি ও বামেরা একটি আসনে জয়লাভ করে। বিজেপির প্রধান নির্বাচিত হন পুষ্পা ওরাও। এই বিজেপি প্রধানের বিরুদ্ধে চার বিজেপির সদস্য তৃণমূলকে সাথে নিয়ে অনাস্থা আনেন। সেই অনাস্থাই অপসারিত হন বিজেপি প্রধান। অনাস্থা নিয়ে আসা চার বিজেপির সদস্য এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অপসারিত বিজেপি প্রধান। বিজেপি নিজেদের মধ্যে গন্ডগোল এর জেরেই অনাস্থা দাবি চাচোল 2 নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেন এর।
তিনি বলেন উন্নয়নের সামিল হতে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন। যদিও পোস্টটি কোন দলের বিষয়টি মানতে চাননি জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছে বিজেপি বলে দাবি করেন তিনি।

