খুঁটি পূজার উদ্ধোধন, মহানন্দা পল্লী স্মি সংঘের

কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। ইতিমধ্যেই বাঙ্গালীদের প্রিয় পার্বণ দুর্গা পুজো উৎসবের প্রস্তুতি  শুরু হয়েছে জোর কদমে, এমনটাই চিত্র ধরা পরল মালদা জেলার  ইংলিশ বাজারের মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘে। 



এবছর 43 বছরে পদার্পণ করল এই ক্লাবের দুর্গা পুজো।
 কুড়ি সেপ্টেম্বর সোমবার দিন সকালে মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘ খুঁটিপুজো অনুষ্টিত হয়।উপস্থিত ছিলেন 22 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি।


 নরেন্দ্রনাথ তেওয়ারি জানান, প্রতিবছর আমরা মালদা বাসিকে নতুন নতুন মণ্ডপসজ্জা উপহার হিসেবে দিয়ে থাকি কিন্তু এবছর করোনার কারণে সরকারি বিধি নিষেধ পালন করে খোলামেলা করে  আমরা এই দুর্গোৎসব পালন করব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...