আশাকর্মীরা করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের ডিউটি পালন করছে। এলাকায় কাজ করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বহু জায়গায় শারীরিকভাবেও নিগৃহীত হতে হচ্ছে।
বর্তমানে প্রাকৃতিক দুর্যোগে, এমনকি বন্যা দুর্গত এলাকায় এক হাঁটু, কোথাও এক বুক জলে পেরিয়ে পোলিও খাওয়ানোর মতো রুটিন মাফিক করতে হচ্ছে ।
এই ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশা কর্মীরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের তথা হাওড়া জেলার বিভিন্ন ব্লকের আশাকর্মীরা তিন চার মাসের উৎসাহ ভাতা বাকি আছে।
বিশেষতঃ শ্যামপুর ব্লকের আশাকর্মীদের দীর্ঘ ছমাসের উৎসাহ ভাতা এখনও বাকি আছে। এর প্রতিবাদে ৩০শে সেপ্টেম্বর শ্যামপুর ব্লকের আশা কর্মীরা বিএমওএইচ এর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নেয়। প্রসঙ্গত উল্লেখ্য ইতিপূর্বে বহুবার এই ব্লগের স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে দেখা করেছে। কিন্তু কোন সুরাহা না মেলায় এই দিনে স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায়।
পরে কমলপুর বাজারেও বিক্ষোভ দেখিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রসঙ্গত উল্লেখ্য, "পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন" (এ আই ইউ টি ইউ সি অনুমোদিত) রাজ্য কমিটির পক্ষ থেকে ১লা অক্টোবর উৎসাহ ভাতা না পাওয়া সহ গুরুত্বপূর্ণ কতগুলি দাবিতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছে।




