হস্তশিল্পীদের শিল্পীকার্ড বিলি করা হল শনিবার



মালদা-‌

হস্তশিল্পীদের শিল্পীকার্ড বিলি করা হল শনিবার বিকেলে। মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিসি হ্যান্ডিক্রাফ্ট-‌এর উদ্যোগে এবং কৃষ্ণকালি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহযোগিতায় মালদা শহরের রবিন্দ্রভবনে ট্রনিং সেন্টারেই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 সেখানে শিল্পীদের শিল্পীকার্ড বিলি ছাড়াও সরকারিভাবে ঋণ প্রদান, বিমার সুবিধা, জাতীয় পুরস্কার পাওয়ার প্রক্রিয়া এবং সুবিধে-‌এ সব বিষয়ে সচেতনা করা হয় শিল্পীদের। 



হাজির ছিলেন মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডিসি হ্যান্ডিক্রাফ্ট-‌এর আধিকারিক সুভেন্দু আচার্য, কৃষ্ণকালি ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সম্পাদক সুমিত্রা হালদার প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...