অসম_যে_দ্বিতীয়_গুজরাট হয়ে উঠছে : অচিন আব্দুল্লাহ,



  _______// একথা আজ পূর্ব দিকে সূর্য ওঠার মতো খুবই সহজ ও সরল সমীকরণ ।। মনে হয় অসমের মুখ্যমন্ত্রী ভেবেছেন যেহেতু, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী  গুজরাট সৃষ্টির পরেই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন । তাই, পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দল হয়তো আমাকেই বেছে নেবেন। এজন্যই উচ্ছেদ অজুহাতে মূলনিবাসী বাঙালি মুসলিম নিধনে মেতেছেন । মানবতার শত্রু এই ফ্যাসিস্ট শক্তির গোপন এজেণ্ডা আজ 'পাওয়ার বল'-এ প্রয়োগ করছে । অনেকেই হয়তো ভাবছেন, এই গরীব গুব্বো মূলনিবাসী বাঙালি মানুষের উপরই এমন অত্যাচারের স্ট্রীমরোলার চালাচ্ছে বিজেপি নামক ফ্যাসিস্ট সরকার, তা কিন্তু নয় । এটা ভাবলেও ভুল হবে । কারণ, ক'দিন আগেই আমরা দেখেছি যে, দেশের মধ্যে সেরা সাংসদ বা 'সাংসদ রত্ন'  পাওয়া এবং একজন প্রসিদ্ধ ব্যারিস্টার, দেশের আম জনতা যাকে এক ডাকে চেনে জানে, যিনি দলিত মুসলিম সহ দেশের অত্যাচারিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর সেই আসাদ উদ্দিন ওয়েসির দিল্লির বাড়িতে ভাঙচুর করে 'হিন্দু সেনা'-নামে ১০/১২ জনের এক দুষ্কৃতি দল ।



 তারা ওইদিন ওয়েসি-ওয়েসি বলে চেঁচাতে থাকে । যদি উনি ওই বাড়িতে থাকতেন, তাহলে কি যে ঘটত ভাবলেও হার্টবিট বন্ধ হয়ে আসার উপক্রম ।  তাই, সাধু সাবধান । খুব ঠাণ্ডা মাথায় দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সঙ্গে নিয়ে সম্প্রীতির সমন্বয় গড়ে তুলে এই ফ্যাসিস্ট শক্তি বা সরকারকে পরাস্ত করতে হবে, ইনশাআল্লাহ । এই সমস্ত ফ্যাসিস্ট দলগুলো যে, দেশের জন্য বেমানান, এই বোধ দেশের মানুষের মধ্যে আসতে বেশ কিছুটা দেরিই হয়েছে বলেই মনে হয় । পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনেও দেখা গেছে কয়েকটা দল বা দলীয় নেতা নেত্রীগণ বিজেপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখেনি । কিন্তু, বাংলার আপামর বাঙালিরা এসত্য উপলব্ধি করতে সক্ষম হয়েছিলেন । তাই তারা, ওইসব দলীয় নেতা নেত্রী ও দলকে ছুড়ে ফেলে দিয়েছেন । এই মুহূর্তে অসমকে দেখে তাদের শিক্ষা বা ভুলটা শুধরে নেওয়া উচিত বলেই মনে হয় । এই সাম্প্রদায়িক দলগুলোর মানুষের মনের মধ্যে  কতটা বিদ্বেষের বিষ ঢেলে দিলে তবেই, একজন মৃত ব্যক্তির লাশের উপর লাফিয়ে লাফিয়ে পড়তে পারে, কিল ঘুসি চড় মারতে পারে, তা আজ বিশ্বের মানুষ দেখেছে । যদিও, গ্রেফতারকৃত চিত্রগ্রাহক বিজয়শঙ্কর বনিয়া জামাই আদর পাবেন, আর বের হলে বীরের সম্মান পাবেন একথা বোঝার জন্য ঘরে দু-হাজার বই নিয়ে 'হোম লাইব্রেরী' গড়ে তুলতে হবে বলে মনে হয় না ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...