মালদা,২২ সেপ্টেম্বর ।হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা গ্যাস ও জল বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ইংরেজবাজারের কোতোয়ালিতে। বুধবার দুপুর দুটো নাগাদ কোতোয়ালির নতুন বাজার এলাকায় হঠাৎই মাটির নিচ থেকে ঠান্ডা গ্যাস বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই মাটির নিচ থেকে জল বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পরে জানা যায়, আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপ ফেটে যাওয়াতেই ওই ঘটনা ঘটে।