মন্দিরের তালা ভেঙ্গে চুরি, আমতা

মন্দিরের দরজার তালা ভেঙে হাজার বছরের পুরনো গোপাল মন্দিরের বিগ্রহ সহ সব কিছু চুরি হয়ে গেল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে হাওড়া জেলার আমতার গাজীপুরে। 



স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে মন্দিরের পূজারী কানাই ভট্টাচার্য্য সকালে মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরের  তালা ভাঙা,এবং আলো ও পাখা জলছে তা দেখে সন্দেহ হয়। তারপর পূজারী খবর দেন এলাকায় এবং খবর যায় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। জানা গিয়েছে আমতার গাজীপুরের ভট্টাচার্য পরিবারের এই মন্দির হাজার বছরের প্রাচীন এবং বিগ্রহ টি কৃষ্টি পাথরের তৈরী। 



এবং এক ফুট উচ্চতার গোপাল, এবং আট ইঞ্চি উচ্চতায় রাধিকা, দামোদর, শ্রীধর,মনসা,শীতলা,মঙ্গলচন্ডী,র মূর্তি ছিল বিভিন্ন খাটে। সবকটি মূর্তি মন্দিরের তালা ভেঙ্গে চুরি হয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।কিন্তু কেন মন্দিরের চুরির ঘটনা ঘটল তা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ।



 ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...