আজ সোমবার সকাল থেকেই স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এলাকার প্রতিটি মানুষের কাছে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করলো,
দুয়ারে ভ্যাকসিনের কাজে তদারকিতে ছিলেন কালীনগর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান উত্তম মন্ডল পঞ্চায়েতের সদস্য মইদুল ইসলাম, সেখ আজিজুল রহমান, ও যুব নেতা সেলিম মোল্লা সহ আরও অনেকে,
এক প্রশ্নের জবাবে যুবনেতা সেলিম মোল্লা বলেন দলমত নির্বিশেষে প্রতিটি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে প্রতিটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছনোর কাজ নিরলশ ভাবে করে চলছে,
যদি ঠিক সময় মতো ভ্যাকসিনের সরবরাহ থাকে তাহলে খুব কম সময়ের মধ্যেই গোটা কালীনগর পঞ্চায়েতের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া যাবে,






