মহিলা ফুটবল প্রতিযোগিতা




মোহাম্মাদ সানাউল্লা,লোহাপুর:

বারা যুবক বৃন্দের পরিচালনায় আয়োজিত হল এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। সোমবার বিকেলে নলহাটি 2 নম্বর ব্লকের বারা ফুটবল ময়দানে চূড়ান্ত ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সৃজা ইন্ডিয়া রাজনগর বনাম নগরী স্পোর্টস একাডেমী। মহিলা ফাইনাল ফুটবল খেলার চূড়ান্ত প্রতিযোগিতায় মোট 90 মিনিটের খেলায় অবসর সময় 30 মিনিটের আগে কোন দলই কাউকে পরাস্ত করতে পারেনি। 


খেলার মধ্যে খানে 10 মিনিট অবসরের পর ফুটবল ময়দানে সৃজা ইন্ডিয়া রাজনগর বনাম নগরী স্পোর্টস একাডেমীর টান টান মুহূর্ত খেলা চরম উত্তেজনার পর্যায়ে পৌঁছায়। 30 মিনিট দ্বিতীয় অংশের খেলার শেষ মুহূর্তের 15 মিনিট আগেই সৃজা ইন্ডিয়া রাজনগর - নগরী স্পোর্টস একাডেমীকে এক গোলে পরাজিত করে সর্বোচ্চ ট্রফি ছিনিয়ে নেন সৃজা ইন্ডিয়া রাজনগর। 
যার পায়ের জোরে গোল পোস্টে গিয়ে বল পড়ল গোলদাতা ম্যান অফ দ্যা ম্যাচ ইতি মাল। তাকে পুরস্কৃত করেন তানিশা মেডিকেল স্টোর্স। খেলা শেষে দুই দলকে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয় বারা যুবকবৃন্দ এর পক্ষ থেকে। দর্শকাসনে দর্শক ছিল চোখে পড়ার মতো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...