মোটর বাইকের ধাক্কায় জখম হলেন ৯ বছরের এক শিশু।




মালদা-‌
মোটর বাইকের ধাক্কায় জখম হলেন ৯ বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে কালিয়াচক থানার রামনগর এলাকায়। জানা গেছে, যখম শিশুটির নাম দীপ মণ্ডল। তার বাড়ি কালিয়াচক থানার রামনগর জোড়া কালী থান এলাকায়। এদিন বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়ি থেকে বাড়ি আসার পথে রাস্তা পার হওয়ার সময় বাড়ির সামনে দ্রুতগতিতে আসা একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। এদিকে মোটর বাইকটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...