সাম্রাজ্যবাদী বিরোধী মিছিল, শ‍্যামপুর




ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ( CPIM) ,শ্যামপুর ২ নং এরিয়া কমিটির উদ্দোগে, 
সাম্রাজ্য বাদী আগ্রাসনের বিরুদ্ধেৎ ১ লা সেপ্টেম্বর' ২০২১ । 



বিকাল ৫ টায়।বনমালী নগর ( সাপুড় বাজারে) ,**সাম্রাজ্য বাদ বিরোধী দিবস ** পালন হয়।এই উপলক্ষে এক পথসভা, ও মিছিল অনুষ্ঠিত হয়। পার্টি কর্মী, সমর্থক,দরদী,বিভিন্ন গণসংগঠনের কর্মী ও নেতৃত্বের সাথে সাথে সাধারণ মানুষের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 



এই মিছিলে দাবী ওঠে,  আফগানিস্তানে মৌলবাদীর উত্থান বন্ধ হোক, আমেরিকার আগ্রাসন বন্ধ হোক। ভারতের  বুকে তিনটি কালা কৃষি আইন বাতিল হোক। 


উপস্থিত ছিলেন - CPIM শ্যামপুর ২নং এরিয়া কমিটির সম্পাদক কম: নির্মল খাঁড়া, AIKS শ্যামপুর ২ নং ব্লক কমিটির সম্পাদক - কম: দেবপ্রসাদ জানা, AIKWU  শ্যামপুর ২ নং ব্লক কমিটি এর  সম্পাদক কম: আভিমুন্নু প্রামানিক, DYFI শ্যামপুর ২নং লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর দাস প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...