মালদা,৪ সেপ্টেম্বর :
ফুড সেফটি স্ট্যান্ডার অ্যাক্ট রেজিস্ট্রেশন ও লাইসেন্স মেলা অনুষ্ঠিত হলো মালদা রেগুলেটেড মার্কেটে।
শনিবার দুপুর বারোটা নাগাদ বাজার চত্বরে আয়োজন করা হয় ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট মেলার।চলে বিকেল পর্যন্ত।
উপস্থিত ছিলেন, মালদা রেগুলেটেড মার্কেট ফল ব্যাবসায়ী সমিতির সম্পাদক নব সাহা, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্র, খাদ্য দপ্তরের আধিকারিক সন্দীপ কুমার সহ অন্যান্য ব্যবসায়ীরা।
এই বিষয়ে ফল ব্যবসায়ী সমিতির সম্পাদক নব সাহা জানান, জেলা প্রশাসনের নির্দেশে ব্যবসায়ীদের লাইসেন্স করার আবেদন জানিয়ে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যাক্ট লাইসেন্স মেলার আয়োজন করা হয়।
চা-বিক্রেতা থেকে মিষ্টি বিক্রেতা সহ যে কোনো ধরনের খাবার বিক্রেতা, সকলকে তৈরি করতে হবে এই লাইসেন্স। ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ১০০ টাকা রেজিস্ট্রেশন এবং বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে ২০০০ টাকা দিয়ে লাইসেন্স করতে হবে।
শনিবার খাদ্য দপ্তরের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে লাইসেন্স মেলার আয়োজন করা হয় মালদা রেগুলেটেড মার্কেট চত্বরে। যারা খাবার বিক্রি করেন তাদের ফুড সেফটি স্ট্যান্ডার অ্যাক্ট লাইসেন্স করার জন্য আবেদন জানান তিনি।

