দুর্নীতির ও স্বজনপোষনের অভিযোগ অপসারিত করা হল কালিয়াচক-৩ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতিকে।
সোমবার তলবি সভায় সভাপতি সাহানাজ বেগমের বিরুদ্ধে ২৮ জন ভোট দেন। ৪২ পঞ্চায়েত সমিতির আসনে স্বাভাবিকভাবে সংখ্যাগরিষ্ঠতা যায় সভাপতির বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির সদস্যরা দুর্নীতির অভিযোগ করছিলেন সভাপতির বিরুদ্ধে।
যদিও ষড়যন্ত্র করে তাঁকে সরানো হল বলে অভিযোগ করেছেন অপসারিত সভাপতি সাহানাজ বেগম। এমনকী বিজেপি-কে সঙ্গে নিয়ে অনাস্থা নিয়ে এসেছে বিরোধীরা বলে অভিযোগ করেন তিনি।

