এলাকারই একটি সেচের নালা থেকে উদ্ধার হয়েছে দেহ ।

 


বামনগোলা, ৯ সেপ্টেম্বর : 


নালা থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় রহস্যের গন্ধ পাচ্ছে বামনগোলার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি গ্রামে। মৃত যুবকের নাম অভিজিৎ টিকাদার (২৫)। রাঙামাটি গ্রামে একাই বসবাস করেন তিনি।

 বাবা জগদীশ টিকাদার দীর্ঘদিন আগে মারা গিয়েছেন। মা ও দুই বোন ভিনরাজ্যে শ্রমিকের কাজে কর্মরত। তাঁর দেহ এলাকারই একটি সেচের নালা থেকে উদ্ধার হয়েছে।








মৃত যুবকের এক তুতো ভাই আনন্দ ব্যাপারী বলেন, ‘গতকাল গ্রামেরই তিন যুবক, তাপস মণ্ডল, উজ্জ্বল বিশ্বাস আর দয়াল হালদারের সঙ্গে দাদা হাটে গিয়েছিল। হাটে তারা মদ্যপানও করে। নেশার ঝোঁকে তাদের মধ্যে বচসা বাধে। দাদা তাদের নাকি গালাগালি করে। 


তাই তারা দাদাকে ছেড়ে চলে আসে। এদিকে হাট থেকে দাদা নৌকায় সেচের ক্যানেল পেরিয়ে বাড়ি ফিরছিল। তারপর থেকেই তাকে নাকি আর পাওয়া যাচ্ছিল না।


 আজ সকালে তাপসরা আমাকে ফোন করে জানায়, তারা তিনজন হাট থেকে বাড়ি ফিরে এসেছে।

 কিন্তু দাদার কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত আজ সকালে দাদার দেহ উদ্ধার হয়েছে। 



কীভাবে সে মারা গেল, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।’

এদিকে বামনগোলা থানার পুলিশ জানিয়েছে, অভিজিৎ টিকাদারের চরিত্র ভালো ছিল না। এর আগেও তিনি বিষাক্ত ফল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। প্রতিদিন আকণ্ঠ মদ্যপান করে। । তাঁর মা ও বোনরা মুম্বইয়ে শ্রমিকের কাজ করেন। মা তাঁকে মুম্বই থেকে প্রতি মাসে টাকা পাঠান। সেই টাকা তিনি মদে উড়িয়ে দিতেন। সম্ভবত নেশার ঝোঁকে নৌকা থেকে ক্যানেলে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...