বৃদ্ধা মাকে মেরে ঘরথেকে বের করে দেবার অভিযোগ ছেলে বৌমার বিরুদ্ধে, শ‍্যামপুর




বৃদ্ধ মা কে মারধোর করে ঘর থেকেবার করে দেওয়ার অভিযোগ একমাত্র ছেলে ও বৌমার বিরুদ্ধে, হাওড়া জেলার শ‍্যামপুরের কালিদহ গ্রামের পাঁজাপাড়ার এক পরিবার ছেলে বৌমা মিলে  অশিতীপর বৃদ্ধ  মা কে হাতে পায়ে মেরে ঘর থেকে বের করে দিয়েছে।হাতে পায়ে গুরুতর আঘাত করে  বার করে দিয়েছে। 



পুরো বিষয়টা স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী"র গ্ৰুপের সদস্যদের কাছে আসে, এবং কালীদহ গ্ৰামের পাঁজাপাড়ার গ্রামের বাসিন্দা নাম প্রকাশ্যে অনিচ্ছুক ব‍্যাক্তি,যথাসম্ভব সহযোগিতা করেছে। 



স্বেচ্ছাসেবী  গ্রুপের তরফ থেকে রাতের জন্যে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করেন, খাবারগুলো নিয়ে যাওয়া হয় অসহায় বৃদ্ধার কাছে। বর্তমানে  জখম বৃদ্ধা বাখলপুর প্রাথমিক বিদ্যালয় উপস্থিত আছে ।



 পুরো বিষয়টা ঐ বৃদ্ধার কাছ থেকে কিছুটা জানতে পারার চেষ্টা করলে বলেন যে এই বয়স্ক মহিলাকে কে হাতে পায়ে মারা হয়েছে,এবং অত‍্যাচার করেছে একমাত্র ছেলে ও বৌমা। বয়স্ক মহিলার স্বামীর নাম  মৃত ফকির সী, একমাত্র ছেলে দুলাল সী। ওই বয়স্ক মহিলার ছেলে দুলাল সি র শ‍্যামপুরের লক্ষ্মীবাজারে একটি দোকান আছে। 



 স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষহতে রবি ভৌমিক বলেন "পুরো বিষয়টা আমরা গুরুতরভাবে চিন্তাভাবনা করছি। তারপর পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব"। দুলাল সী কে অনুরোধ করা হচ্ছে আপনার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন‍্য। পুরো বিষয়টি নিয়ে তদারকিতে ছিলেন শুভঙ্কর জানা, চন্দ্র গায়েন, সৌভিক গুড়িয়া ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...