_অচিন আব্দুল্লা,
সম্প্রতি সমীক্ষায় উঠে এসেছে শিক্ষা বিষয়ক খুবই হতাশাজনক ছবি ।
গত সোমবার প্রকাশিত হয়েছে এই রিপোর্ট । গ্রাম ও বস্তি এলাকায় মূলতঃ চালানো হয়েছিল সমীক্ষা । তাই, গ্রাম ও বস্তির এক কঙ্কালসার ছবি লক্ষ্য করেছেন সমীক্ষকগণ ।
প্রকাশিত এই রিপোর্ট প্রস্তুত করেছেন আইআইটির অর্থনীতির অধ্যাপক ঋতিকা খেরা, অর্থনীতিবিদ জাঁ দ্রেজ ও গবেষক বিপুল পাইকরা । তাদের সহযোগিতা করেছেন প্রায় ১০০জন সহযোগী সেচ্ছাসেবী । এই সমীক্ষায় জানা যাচ্ছে, ৯৭শতাংশ অভিভাবকই চান যে, স্কুল গুলি পুনরায় চালু হয়ে যাক । প্রায় ৬০শতাংশ দলিত আদিবাসী পড়ুয়ারা সরকারি স্কুলে যায় ।
বিশেষত গ্রামীণ অঞ্চলে মাত্র ৮ শতাংশ শিশু অনলাইনে ক্লাস করছে । ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় ১৪০০ পরিবারকে সমীক্ষা চালিয়ে দেখা গেছে শিশুদের অর্ধেকের বেশি নিজের বাবা মায়ের নামও লিখতে পারে না এবং কয়েকটি শব্দের বেশি পড়তেই পারে না ।
লকডাউনের আগে তারা যা শিখে ছিল, এখন তা-সব ভুলে গেছে । লকডাউন তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের শিক্ষা । এমনই সব তথ্য উঠে এসেছে সমীক্ষায় ।। তাই, এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে অবশ্যই স্কুল গুলি পুনরায় অবিলম্বে খুলে দিতে হবে ।।।
#একমাত্র_শিক্ষাঘরে_তালা_কেন ???

