পুঁজিবাদী শোষণ ও শাসনের কবল থেকে মুক্ত করে চীন দেশে সমাজতান্ত্রিক বিপ্লব সফল করেছিলেন মাও সে তুং। ১৯৭৬ সালের ৯ সেপ্টেম্বর এই মহান কমিউনিস্ট নেতা প্রয়াত হন। সেই থেকেই এই দিনটি সারা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনের কর্মীরা যথাযোগ্য শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বাগনান অফিসে আজ শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার, জেলা কমিটির সদস্য নিখিল বেরা ও লোকাল কমিটির সম্পাদিকা পম্পা সরকারসহ আরো অন্যান্য নেতাকর্মীরা। কমিউনিস্ট নেতা মাও'এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে,মাও সে তুং এর কোটেশন পাঠ এবং আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান পালন করা হয়।
এই অনুষ্ঠান থেকে নিখিলবাবু জানিয়েছেন যে, "মার্কসবাদকে হাতিয়ার করে চীন দেশে সামন্ততন্ত্র ও পূঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব সফল করেছিলেন এই মহান নেতা মাও সে তুং। তা থেকে শিক্ষা নিয়ে সারা বিশ্বজুড়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্যবাদী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। আমাদের দেশেও আমরা আমাদের দলের পক্ষ থেকে এই মহান নেতাকে একজন শিক্ষক মনে করি এবং তার পরবর্তীতে মহান নেতা কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা অনুযায়ী আমাদের দেশেও বিপ্লবী আন্দোলন গড়ে তুলতে আমরা এই দিনে শপথ গ্রহণ করি।"


