মানষিক ভারষাম‍্যহীন ব‍্যক্তিকে চোর সন্দেহে মারধর,

 


মালদা:-

চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুটিতে বেঁধে বাঁশ ও লাঠি দিয়ে চলল বেধড়ক মারধর।



 ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গৌড় কলেজ সংলগ্ন ভারত পেট্রোল পাম্পের সামনে। 

মোটর বাইক চোর সন্দেহে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেধে ব্যাপক মারধর চালায় বলে অভিযোগ সেখানকার কিছু মানুষের বিরুদ্ধে।


 যদিও খবর পেয়ে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ সেই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলবাড়ী ফাঁড়ির পুলিশ।


 এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...