চুরি হয়ে যাওয়া নামিদামি কোম্পানীর ছয়টি মোবাইল উদ্ধার করে পুলিশ

চুরি হয়ে যাওয়া নামিদামি কোম্পানীর ছয়টি মোবাইল উদ্ধার করে পুলিশ তুলেদিল বাসিন্দাদের হাতে। ঘটনাটি মালদার ইংরেজবাজার থানা এলাকায়। পুলিশ সুত্র জানা গিয়েছে,শহরের বিভিন্ন এলাকা থেকে সম্প্রতি বেশ কিছু নামিদামি কোম্পানীর মোবাইল ফোন চুরি যায়। 



সেই অভিযোগ জমা পরে ইংরেজবাজার থানায়। সেই মত তদন্তে নেমে ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস গ্রাহকদের হাতে সেগুলি তুলে দেয় পুলিশ। 


মহেশমাটি এলাকার বাসিন্দা সুস্মিতা সাহা বলেন,আমি বাড়ি থেকে কাজে বেড়িয়েছিলাম সেই সময় মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। সেই মত ইংরেজবাজার থানায় অভিযোগ জানায়। এরপর পুলিশ এদিন আমার মোবাইল ফোনটি ফেরত দেয়। 
 দুস্কৃতিদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...