অলোক আচার্য নিউ বারাকপুর :মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী বার্ধক্য কিংবা বিধবা ভাতা সমবেতই মানুষের উপচে পড়া ভিড়।
গত ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত চলবে এই কর্মসূচি।
নিউ বারাকপুর পুরসভার ২০ টি ওয়ার্ডের বুথ ভিত্তিক দুয়ারে সরকার কর্মসূচি হয় নিউ বারাকপুরে ছয়টি হাইস্কুলে ও দুটি অনুষ্ঠান ভবনে।
সরকারি নির্দেশ মতো করোনা স্বাস্থ্য বিধি মেনে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুই দিন মিলিয়ে মোট চারদিন বাসিন্দারা এই পরিষেবা পাচ্ছেন বলে জানা যায় পুরসভা সূত্রে।
শুক্রবার নিউ বারাকপুর পুরসভার ৬,৭ ও ৮ নং ওয়ার্ডের নাগরিকরদের জন্য মাসুন্দা উচ্চ বালক বিদ্যালয়ে তৃতীয় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুমন দে সহ স্থানীয় থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়ার লেডি কনস্টেবলরাও ।
এদিন সকাল থেকেই বহু মহিলা লাইন দিয়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য ফ্রম পূরণ করে জমা দেয়।এছাড়াও স্বাস্থ্য সাথী থেকে শুরু করে একাধিক প্রকল্পের যাবতীয় কাজ করা হয়।পুর কর্মচারীরা বিভিন্ন জনমুখি বাস্তবায়িত প্রকল্প গুলির নথি দেখে দরখাস্ত জমা নেন। নাগরিকরা সুষ্ঠু ভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ফর্ম জমা দেন এদিন।

