মালদা-
নারকেল গাছ কাটতে গিয়ে বাড়ির টালি ভেঙে যাওয়া নিয়ে বিবাদের জেরে জখম একই পরিবারের ৩ জন। আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালিয়াচক থানার সুজাপুর গয়েশবাড়ি এলাকায়। আক্রান্তরা হলেন নাজিমুল সেখ(৩৫), সেঞ্জু সেখ (২৬), শেখ আব্দুল্লাহ(২০)।
জানা গেছে, অভিযুক্ত টনি শেখ , ভুলু শেখ সহ ৭ জন মিলে হাসুয়া ও লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ।রবিবার পড়ন্ত বিকেলে গ্রামে একটি নারকেল গাছ কাটছিলেন নাজিমুল সেখ। সে সময় গাছের ডাল ভেঙে পড়ে যায় টনিদের বাড়িতে। তাতে তাদের ঘরের বেশকিছু টালি ভেঙে যায়। নাজিমুল ক্ষতিপূরণ দিতে চাইলেও মানতে নারাজ টনি ও ভুলুরা। এরপর টনি, ভুলুরা দলবল নিয়ে সেখানেই হাসুয়া, লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাতে গুরুতর জখম হয় একই পরিবারের তিনজন। পরিবারের বাকি লোকেরা তাদের উদ্ধার করে কালিয়াচক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। রবিবার রাতে দুইজনের অবস্থা অবনতি হওযায় চিকিৎসক রেফার করে দেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ।এই বিষয়ে কালিয়াচক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনার পরই পুলিশ একজনকে আটক করেছে।