আজ 5ই সেপ্টম্বর রবিবার,মুশি'দাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের কে সি কে হাই মাদ্রাসায় শিক্ষক দিবসটি ডক্টর সব'পল্লী রাধাকৃষ্নান এর জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হলো।
ভগবানগোলা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত সভায় মুর্শিদাবাদ জেলার নতুন তৃণমূল কংগ্রেসের সভাপতি সাওনী সিংহ রায় কে সংবর্ধনা দেওয়া হয় ।
উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী , তিনি বলেন ডক্টর সব'পল্লী রাধাকৃষ্নান যে স্মৃতি রেখে গিয়েছেন ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা চিরকাল তাকে মনে রাখবে । তিনি বলেন জেলার সভানেত্রী হওয়ার পর সাওনি সিংহ রায় আরো ভালো কাজ করছেন ।
জেলার চেয়ারম্যান সংসদ আবু তাহের খান সহ জেলার নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভালো কাজ করছেন ।
আজ সাওনি সিংহ রায় তার ভাষণে ভগবানগোলার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ভুয়সী প্রশংসা করেন । তিনি বলেন ইদ্রিস দা আমি সহ সকলে মিলে ভগবানগোলার আরো উন্নয়ন ঘটাবো ।
উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী , মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাওনী সিংহ রায় , ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আফরোজ সরকার , ভগবানগোলা ব্লক ২ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আব্দুর রউফ , প্রাক্তন পরিষদীয় সচিব চাঁদ মোহাম্মদ , ভগবানগোলা ব্লক ২ এর সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের দলীয় নেতৃত্ব।
মফিজুল হক
আপ্ত সহায়ক


