আবুল কালাম আজাদ,উলুবেড়িয়া।
দ্বান্দ্বিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিবস পালন করা হল "লার্ন ইন্ডিয়া পাবলিক স্কুল"- এ। অনুষ্ঠানে পৌরহিত্য করেন দ্বান্দ্বিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি তপন কুমার সেন।
অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সঙ্গীত ও বিদ্যাসাগরের ছবিতে মাল্যদনের মধ্য দিয়ে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মিতালী ব্যানার্জি।বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন প্রধান আলোচক আবদুল্লা বাবু ও সিরাজ মল্লিক মহাশয় সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এরপর সঙ্গীত পরিবেশন করেন সৌমিত্র ভট্টাচার্য।
উনিশ শতকে নারী শিক্ষা ও বিদ্যাসাগর সম্পর্কে আলোচনা করেন উলুবেড়িয়া হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, মাননীয় মোহাম্মদ আব্দুল্লাহ মহাশয়। মাউথ অর্গানে সঙ্গীত পরিবেশন করেন অরূপ রতন।
আবৃত্তি করে শিশু শিল্পী শিফা নাসরিন। বাউল সঙ্গীত পরিবেশন করেন অনিমেষ বাউল। 'অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো - যুক্তিবাদের আলোকে বিদ্যাসাগর'আলোচনা করেন অধ্যাপক সিরাজ মল্লিক মহাশয়।
অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় দিপ্তেন্দু বিকাশ মান্নার সঙ্গীত পরিবেশনের মাধ্যমে।




