দলীয় প্রধানকে অপসারণ করলো তৃণমূল সদস্যরা




মালদাঃ

-দলীয় প্রধানকে অপসারণ করলো তৃণমূল সদস্যরা

তৃণমূল পরিচালিত রতুয়া ২নং ব্লকের পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হল,,প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ১২জন পঞ্চায়েতের সদস্যদের সমর্থনে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হল।

পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত ১৪ আসন বিশিষ্ট তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে ১২ জন সদস্য। বিজেপি ও কংগ্রেসকে সাথে দলীয় প্রধানের বিরুদ্ধে  অনাস্থা প্রস্তাব আনার পর বৃহস্পতিবার অনাস্থার তলবি সভা অনুষ্ঠিত হয় পঞ্চায়েতে।যাকে ঘিরে প্রশাসনের তরফে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয় পঞ্চায়েত চত্বরে জুড় মোট, ১২জন সদস্যের সমর্থনে পদ থেকে অপসারিত হয় প্রধান মাইনুর বিবি।



গত পঞ্চায়েত নির্বাচনে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ১৪ টি আসনের মধ্যে ১১ টি আসন পায় তৃণমূল,দুটি কংগ্রেস,ও একটি বিজেপির, দখলে যায়। সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত দখল করে তৃণমূল। কিন্তু এবারে দলীয় প্রধানকে পথ থেকে সরাতে সক্ষম হলো তৃণমূল দলের সদস্যরা। 12 জন সদস্য সম্মতিতে এদিন প্রধান পথ থেকে অপসারিত হন মাইনুর বিবি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...