উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসে যোগদান


আমতা, হাওড়া,


:   তৃতীয় বারের মত পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দল থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে  যোগদান করছেন। বিশেষজ্ঞ মহলের মতে এতে শাসকদল আরও শক্তিশালী হচ্ছে ।



 ঠিক সেরকমই হাওড়া জেলাতেও বিভিন্ন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তারই একটা উদাহরণ ফুটে উঠলো গ্রামীণ হাওড়ায়। 



 হাওড়ার  উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিরাজবাটী‌ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান  করলেন বেশ কয়েকজন।  তাঁদের মধ্যে উল্খেযোগ্য নাম হেমেন্ত মাজি । তিনি  প্রাক্তন সিপিআইএম নেতা ও আমতা পঞ্চায়েত সমিতির  প্রাক্তন কর্মাধ‍্যক্ষ ও সিরাজবাটী গ্রাম পঞ্চায়েত এলাকায় নেতা ।



 এছাড়া  বিজেপির কর্মী সহ ৫০ টি পরিবার সোমবার   তৃণমূল কংগ্রেসে  যোগদান করলেন । তৃণমূল নেতা তথা রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক নির্মল মাজি এঁদের সবাইকে স্বাগত জানিয়েছেন।



 প্রসঙ্গত তৃণমূল সরকারের উন্নয়ন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা মানবদরদী প্রকল্পের জন্য  মানুষ  তৃণমূল দলের প্রতি আকৃষ্ট হচ্ছে । তাই একে একে অনেকেই এখন তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন বলেই মত অভিজ্ঞমহলের। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...