অনেকেই নিজের বাড়িতে কিংবা রোগীর বাড়িতে গিয়ে চিকিৎসা প্রদানও বন্ধ রেখেছিলেন । কিন্তু হাওড়ার বেশকিছু গ্রামীণ চিকিৎসকরা যেমন নিজেদের চেম্বারটো খোলা রেখেছিলেন তেমনি রোগীদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করেছেন। হাওড়ার জগাছা, বাঁকড়া, নয়াবাজার, মৌখালী, শলপে এই পরিষেবা স্মৃতি এখনও বর্তমান । এখনও সকলের অজান্তে, নিভৃতে তাঁরা হাজার হাজার মানুষের পাশে দাঁড়িয়েছেন , দাঁড়াচ্ছেন । কিন্তু প্রশ্ন তাঁরা কি প্রকৃত সম্মান পান ? ঠিক সেইরকম প্রকৃত ৭০ জন চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদের কোভিড যোদ্ধা হিসাবে সম্বর্ধিত ও পুরস্কৃত করলো হাওড়ার জগাছার জি আই পি কলোনির সত্য মালতী হেল্থ কেয়ার । সমাজের নানা গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্প্রতি এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ অধিকর্তা অমিতাভ সরকার জানান , সমাজের বিপদের সময় থাকা এরকম ৭০ জন চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদের কোভিড যোদ্ধা হিসাবে এদিন এখানে সম্বর্ধিত ও পুরস্কৃত করা হল। আগামী দিনে এরকম আরও একশো-দেড়শো জন চিকিৎসকদের চিহ্নিত করে তাঁদেরও সম্বর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন , পুজোর আগে তাঁদের সংগঠনের পক্ষ থেকে।
তিনি আরও বলেন , পুজোর আগে তাঁদের সংগঠনের পক্ষ থেকে যাতে সাধারণ মানুষদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া যায় তার কথাবার্তা চলছে।
পাশাপাশি তাঁরা পুজোর সময় বিভিন্ন মন্ডপে স্বাস্থ্য শিবির খুলে মানুষদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করবেন বলে তিনি জানান । এই অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পাপিয়া সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগাছা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সতীনাথ চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের হেড মাস্টার ব্রহ্মচারী তুরিয়া চৈতন্য প্রমুখ । কোভিড যোদ্ধা চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক রাজেশ কুমার রজক , পার্থ প্রতীম পাল , পার্থ প্রতীম রক্ষিত, উর্বি সিং , মনোরঞ্জন দেয়াশী, চিকিৎসক-প্রফেসার সি পি ভার্মা প্রমুখ । এদিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন । এ সম্পর্কে সম্বর্ধিত হওয়া চিকিৎসকরাই জানান এই সম্মান আগামী দিনে তাঁদের মানুষের আরো পাশে থাকার প্রেরণা জোগালো।


