জামায়াত ইসলামী হিন্দের প্রচার পক্ষ।

নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া। 

জামায়াত ইসলামী হিন্দের উদ‍্যোগে সারা রাজ‍্যে পালিত হচ্ছে "সুসংহত পরিবার ও সুসংহত সমাজ"শিরোনামে জন সচেতনতা পক্ষ।


 ইসলামী শারিয়াত অনুযায়ি সমাজের সর্বস্তরে সামাজিক বন্ধনকে মজবুত করতে,ইসলামী পরিবার গঠন,সামাজিক সুবিচার ও ন‍্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে  জামায়াতে ইসলামি হিন্দ পশ্চিমবঙ্গ  সারা রাজ‍্য জুড়ে "সুসংহত পরিবার সুসংহত সমাজ"  শিরোনামে ১০ই সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর  পর্যন্ত একটি জন সচেতনতা মূলক  ক‍্যাম্পেন পরিচালনা করছে।


তার ই অংশ হিসেবে রবিবার সকালে হাওড়া জেলার পাঁচলা বাজারে একটি মানব বন্ধনের আয়োজন করে জামায়াতে ইসলামী পাঁচলা শাখার কর্মীবৃন্দ। করোনা  অতিমারী পরিস্থিতিকে সামনে রেখে উপস্থিতি ও বেশি ভিড় না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রেখে কম সংখ্যক কর্মীবৃন্দ নিয়ে মানববন্ধনের আয়োজন করে এবং পথসভা করেন। 



 এই পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার জামায়াত ইসলামী হিন্দের বিভাগীয় সম্পাদক গোলাম মনিরুদ্দিন ও সেখ আরিফুল রহমান , পাঁচলা ব্লকের ব্লক সহসভাপতি জনাব খলিলুর রহমান ও তৌফিকুল ইসলাম সাহেব।



এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় আমির ও ব্লকের বিশিষ্ট কর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...