মালদা: বিভিন্ন অজুহাতে মুসলমানদের শোষণ করা হচ্ছে। বন্ধ হোক মোদি মমতার এই চক্রান্ত। রাজনীতির স্বার্থে মুসলিমদের ভোটব্যাংক ব্যবহার করা হচ্ছে।
মালদার ইংরেজবাজারের বাগবাড়ি এলাকায় অনুষ্ঠিত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এক প্রকাশ্য সভায় অংশ নিয়ে এই অভিযোগ করলেন সংগঠনের রাজ্য সভাপতি আফজাল চাঁদ। এদিনের সভায় সংগঠনের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি আনারুল হক সহ জেলা ও পঞ্চায়েত স্তরের প্রায় ৫০ জন সদস্য।
সংগঠনের রাজ্য সভাপতি আরো অভিযোগ করেন মুসলিমদের ভোটব্যাঙ্ক নিয়ে সরকার গঠন করলেও অবহেলিত মুসলিম সমাজ। অন্যদিকে জেলা সভাপতি আনারুল হক জানান, মুসলিম সমাজের শরীয়ত অনুযায়ি রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা না পেলে সমস্ত মুসলিমকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। তার পাশাপাশি বেশকিছু দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের নিকট ডেপুটেশন দেয়ার ও সিদ্ধান্ত নেন।