মালদা-
পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত এক পরিবারের ৩ জন। তাঁদের প্রথমে বুলবুলচন্ডী হাসপাতাল, সেখান থেকে স্থানান্তরিত করা হলে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়।
জানা গেছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম যোগেন হালদার(৫৫), তাঁর স্ত্রী রেখা হালদার(৪৫) ও শাশুড়ি শান্তি হালদার(৭০)। হবিবপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুরে বাড়ি তাঁর। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যোগেনকে ধান তুলতে বলেছিলেন তার স্ত্রী রেখা হালদার। তখন রেগে গিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন তিনি। রেখাকে বাঁচাতে আসে রেখার মা শান্তি হালদার তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে গ্রামের মানুষেরা যোগেনকে ধরে তাঁকে মারধর করা হয়। ৩ জনেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।