অসহায় মানুষের পাশে পূর্ণানন্দ মঠের সহযোগিতা,




বাবু হক,,, হাওড়া,,,,, 

হাওড়া জেলার জয়পুর থানার আমতা দুই নম্বর ব্লকের অমরাগড়ি ও ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘনশ‍্যামচক, অমরাগড়ি,মহাকালীদহ, জয়পুর উত্তর বেড় বাঁধ, কলশডিহি ,মধ‍্য জয়পুর এলাকার বানভাসি হতদরিদ্র পরিবারের সদস্যদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো পূর্ণানন্দ মঠের সহযোগিরা,সহজোদ্ধা , স্বপরিবারের সদস্য।



 এলাকার কুড়িজন মহিলা ও পুরুষ সহ আরো পাঁচ জন কে ত্রিপল ও শুকনো খাবার,,,আলু, পিঁয়াজ,তেল,ঝালমসলা, মুড়ি,চা,চিনি,দুধ, বিস্কুট, সোয়াবিন দেওয়া হয়। সমাজের বিভিন্ন স্তরের ও অবস্থার চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানান এক গৃহবধূ আম্বিয়া বেগম। 



পশ্চিমবঙ্গ বাই সাইকেল ট‍্যুরিষ্ট এ‍্যাশোসিয়েশনের দলনেতা সৌরভ রায় বলেন রাজ‍্যে এবারের বন‍্যার দিন থেকে আজ অবধি পূর্ণানন্দ মঠের সহযোগিতা বন‍্যা দূর্গত মানুষকে উদ্ধার ,, ত্রাণের ও পূনর্বাসন কার্যক্রমে এগিয়ে চলেছে কার্যক্রম।।।



 কি ঝড় জঞ্জা কি বন‍্যা দূর্গত মানুষকে রক্ষা করতে উদ্ধার করে ত্রাণ ও পূনর্বাসন কার্যক্রম করে থাকে এই পূর্ণানন্দ মঠের সহযোগিরা। 



এদের সেবা প্রদান কার্যক্রমে এগিয়ে আসুন সকলে সহযোগিতার হাত প্রসারিত করুন বন‍্যা দূর্গত মানুষকে রক্ষা করতে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরো অনেকেই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...