শহীদ দিবস পালিত এস ইউ সি আইয়ের উদ‍্যোগে, বাগনান





১লা সেপ্টেম্বর,বাগনান, হাওড়া*- হরিয়ানায় বিজেপি সরকারের পুলিশের কৃষকদের ওপর নৃশংস লাঠিচার্জের ফলে শহীদ কৃষক সুশীল কাজল সহ সমস্ত কৃষক শহীদদের স্মরণে আজ বাগনানে শহীদ দিবস পালন করল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের বাগনান লোকাল কমিটি। 



এই অনুষ্ঠানে শহীদ বেদীতে মাল্যদান করেন দলের বর্ষীয়ান প্রবীণ নেতা অরূপ রতন সাহা, এছাড়া হাওড়া গ্রামীণ জেলা কমিটির অন্যতম সদস্য নিখিল বেরা ও বাগনান লোকাল কমিটির সম্পাদিকা পম্পা সরকার সহ অন্যান্যরা পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান।নিখিলবাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, কেন্দ্রের বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন ও বিদ্যুৎ আইন-২০২০ বাতিলের দাবিতে রাজধানী দিল্লির বুকে দীর্ঘ ১০ মাসের বেশি সময় কৃষকরা যে মরণপণ আন্দোলন করছে তার সমর্থনে গত ২৮ আগস্ট হরিয়ানায় কৃষকদের শান্তিপূর্ণ মিছিলে বিজেপি সরকারের পুলিশ নৃশংস নির্যাতন চালায়, লাঠিচার্জ করেন।



এর ফলে সেখানকার অসংখ্য আন্দোলনরত কৃষক গুরুতর আহত হন এবং সুশীল কাজল শহীদের মৃত্যু বরণ করেন। পাশাপাশি এখনো পর্যন্ত দেশের এই চলমান ঐতিহাসিক কৃষক আন্দোলনে ছয়-শতাধিক কৃষক শহীদ হয়েছেন। আমরা এই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলের কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশজুড়ে আজ ১লা সেপ্টেম্বর কৃষক শহীদ দিবস পালন করছি। 



সেইসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে,দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সংগ্রামী কৃষক এই ঐতিহাসিক আন্দোলন চালিয়ে যাবেন। 


আমাদের কৃষক সংগঠন এ আই কে কে এম এস  এই আন্দোলনের প্রথম থেকেই আছে। শেষ পর্যন্ত এই আন্দোলনকে বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে সমস্ত স্তরের জনসাধারণের কাছে আন্দোলনের গণকমিটি গঠন করে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।অবশেষে সমস্ত কৃষক শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে এই শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠান শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...