শুক্রবার হাওড়ার বাগনান এক ব্লকের বাইনান হাই স্কুলে দুয়ারে সরকার দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেখানে ক্যাম্পে দেখা গেল বাইনান হাই স্কুলের কন্যাশ্রীদের ও তাদের কাছেই লক্ষ্মীর ভান্ডারের ফর্ম ফিলাপ করতে দেখা গেল মহিলাদের।
কিন্তু সরকারী কাজে কেন কন্যাশ্রীরা ?
এই প্রশ্নের উত্তরে বাইনানের পঞ্চায়েত প্রধান তাপস হাজরা জানান ওরা ওদের ইচ্ছে জানাতে ফর্ম ফিলাপ করতে এসেছে, আমি না করতে পারি নি।
এক ই কথা ফর্ম ফিলাপ করতে করতে জানালো আরো অনেক কন্যাশ্রীরা।





