সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের পক্ষ থেকে ৫ই সেপ্টেম্বর,২০২১ রবিবার শিক্ষক দিবসে ফুরফুরা শরীফের পীরজাদা, জমিয়তে উলামায়ে বাংলার রাজ্য নেতৃত্ব হজরত মাওলানা মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেবকে স্মারক পত্রিকা, বই, পেন দিয়ে সংবর্ধিত করা হয়।
তিনি বলেন সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট সমাজে পিছিয়ে পড়া সকল সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করে যাচ্ছে,আমি অভিভূত। বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য ট্যালেন্ট সার্চ পরীক্ষা শুভ উদ্যোগ।
সংগঠনের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক, কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, আমরা সারাবছর জনকল্যাণমুখী নানাবিধ কাজ করে থাকি।
এছাড়া শিক্ষা বিষয়ক সেমিনার, স্কলারশিপ, রক্তদান শিবির ইত্যাদি অনুষ্ঠান করি। মানুষের ভালোবাসা দোয়া আশির্বাদ আছে আমাদের জন্য।
এদিন উপস্থিত ছিলেন, জমিয়ত উলামায়ে বাংলার যুগ্ম সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মাওলানা মোজাম্মেল হক, হাফেজ তরিকুল ইসলাম, সেখ কারিমুল্লাহ, সেখ হাসিবুর রহমান, আবু বকর সরদার প্রমুখ।

