গৃহবধূ কে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে, উলুবেড়িয়া,




পরিকল্পনা করে গৃহবধূর উপর অত‍্যাচার করে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে, গতকাল বুধবার উলুবেড়িয়ার গদাইপুরে গ্ৰামের ঘটনা, একবৎসর আগে উলুবেড়িয়ার মংরাজপুরের বাসিন্দা আজিজুল থান্দারের মেয়ে আশিকা খাতুনের( 21 বৎসর) সহিত পাশের গ্ৰামের বাসিন্দা সেখ নুর আলীর পুত্র সেখ ইজাজুলের বিয়ে হয়। 


সেখ ইজাজুল পেশায় টোটো চালক, বিয়ের পর থেকেই নানান অজুহাতে আশিকার উপর অত‍্যাচার চালাতো বলে অভিযোগ করেন আশিকার পিতা আজিজুল থান্দার। 



এক সাক্ষাৎকারে আশিকার বাবা বললেন, উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে আশিকার বাবা আজিজুল থান্দারের কাছে ফোন করেন জামাই সেখ ইজাজুল, এবং  বলেন আশিকা ঘরছ দরজা বন্ধ করছে বাহিরে বার হচ্ছে না। 


খবর পেয়ে ছুটে আসেন আশিকার বাবা এবং দরজা খুলে দেখতে পান খাটের উপর সিলিং ফ‍্যানে আশিকার দেহ গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলছে এবং জামাই পলাতক, খবর পেয়ে স্থানীয় লোকজন জমা হয় এবং খবর যায়  উলুবেড়িয়া থানায়, উলুবেড়িয়া থানার পুলিশ দেহটাকে ময়নাতদন্তের জন্যে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়, 



আজ উলুবেড়িয়া থানায় মৃত আশিকার বাবা অভিযোগ করেন যে তার মেয়েকে পরিকল্পনা করে মেরে ঝুলিয়ে দিয়েছে আশিকার শ্বশুরবাড়ির লোকজন, এদিকে আশিকার শ্বশুরবাড়ির পক্ষ হতে আত্মহত্যার অভিযোগ করা হয় মৌখিকভাবে, 

পুরো বিষয়টি উলুবেড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...