মালদা, ১৬ সেপ্টেম্বর:
Anchor:
নির্যাতনের শিকার মহিলারা অভিযোগ জানাতে এসে যাতে দু'দণ্ড মানসিক শান্তি পান সে জন্য ঢেলে সাজানো হয়েছে মালদা মহিলা থানাকে । টম এন্ড জেরি, ছোটা ভীম,মোটু পাতলুর মতো জনপ্রিয় কার্টুন চরিত্র দিয়ে সাজানো হয়েছে গোটা থানা চত্বর। এছাড়াও রয়েছে মনীষীদের ছবি। রকমারি ফুল দিয়ে সাজানো হয়েছে থানার বাগান।
VO1:
এক ঝলকে দেখলে মনে হতেই পারে এটা কোনও উদ্যান। যদিও বাস্তবে এটি হল মালদা জেলার ইংরেজবাজারে অবস্থিত মহিলা থানা। নানারকম কার্টুন ও মজার ছবি দিয়ে সাজানো হয়েছে থানার দেওয়াল। বাগানে ফুটছে বাহারি ফুল। অভিযোগ জানাতে আসা মানসিক ভাবে বিপর্যস্ত মহিলাদের খানিক শান্তি দিতেই এই উদ্যোগ।
Bite: তারিফা খাতুন, আইসি, মহিলা থানা
VO2: মহিলা থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন চৈতালি সরকার।
