দেশে নারী নির্যাতন বৃদ্ধি পেয়েছে,



গোলাম মোস্তফা,

রিপোর্ট বলছে, বছরের প্রথম আট মাসে মোট ১৯ হাজার ৯৫৩টি নারী নির্যাতনের ঘটনা জমা পড়েছে । এই রিপোর্ট দিয়েছে জাতীয় মহিলা কমিশন । মহিলা কমিশন আরও বলেছে, নারী নির্যাতন বেড়েছে ৪৬ শতাংশ । আমাদের দেশে কোন রাজ্য এই নারী নির্যাতনে প্রথম স্থান পকেটে পুরেছে জানেন, সেটা হল যোগী রাজ্য উত্তর প্রদেশ । তবে, ডবল ইঞ্জিন সরকার বলেই এটা সম্ভব হয়েছে । হ্যাঁ, ওখানে মানে উত্তর প্রদেশে প্রায় ১০হাজার ৮৪টি নির্যাতনের অভিযোগ জমা পড়েছে । এবার এই নিরিখে আমাদের গর্বের রাজধানী দিল্লি পেয়েছে দ্বিতীয় স্থান । আর তৃতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা ।



 বিগত ১০বছরের তুলনায় অনেক বেশি অপরাধ সংগঠিত হয়েছে চলতি বছরে দেশের নানা জায়গায়, এ অভিমত জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। কত নৃশংসভাবে একজন নারীকে ধর্ষণসহ হত্যা করা যায়, তা বারে বারে দেখতে হয়েছে দেশের মানুষকে । গত মাসেই সিভিল ডিফেন্স আধিকারিক রাবিয়া সাইফি'-র ধর্ষণসহ হত্যা যা, নির্ভয়া কাণ্ডকেও হার মানিয়ে দিয়েছে । ছুরি দিয়ে তার গাল এবং হাতের তালু এফোঁড় ওফোঁড় করা হয়েছে, গোপনাঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ।  স্তন কেটে নেওয়া হয়েছে, সারা শরীরে ৫২থেকে ৬০টির মতো কাটা কাটা আঘাতের দাগ কেটে দেওয়া হয়েছে । অনেকেই বলছেন এর আগে এমন নৃশংসতা দেশের মানুষ দেখেছে বলে মনে হয়নি । তবুও, দেশের প্রথম সারির মিডিয়া উদাসীন । সরি সরি, উদাসীন বলা ভুল হয়েছে, ভুলেগেছি তারা তো এখন আফগান নারীদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা পাইয়ে দিতে গেছে ।। যাইহোক, দেশে এতবড় একটা নারী নির্যাতনের পরেও, দেশের মানুষকে অপরাধীর শাস্তির দাবিতে পথে নামতে হবে ?? মোমবাতি জ্বালিয়ে নিঃশব্দে পথে হাঁটতে হবে ?? শাস্তি চায়, শাস্তি চায় বলে চেঁচাতে হবে ?? মনে রাখতে হবে আমাদের, দেশের মানুষ কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি চায় ।। 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...