মোহাম্মাদ সানাউল্লা , বীরভূম:
নলহাটি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তপশিলি জাতি ও উপজাতি সেলের উন্নয়ন নিয়ে আয়োজিত হলো আলোচনা সভা।
রবিবার দুপুরে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভদ্রপুর জুনিয়র গার্লস স্কুলে। আলোচনা সভায় তপসিলি জাতি ও উপজাতিদের উন্নয়ন নিয়ে আয়জিত বৈঠকে আলোচনা করেন তপসিলি জাতি ও উপজাতি সেলের বীরভূম জেলা সভাপতি প্রসেনজিৎ সাহা।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি ও উপজাতির নলহাটি দু'নম্বর ব্লক সভাপতি বিদ্যুৎ মাল, হাঁসন বিধানসভা কেন্দ্রের বিধায়ক অশোক চ্যাটার্জী , বীরভূম জেলা শিক্ষা কর্মাধ্যক্ষ আবু জাহের রানা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চন্দ্রানী দত্ত আই এন টি টি ইউ সি বীরভূম জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য সহ অন্যান্যরা। তপসিলি জাতি ও উপজাতি সেলের উন্নয়ন বৈঠকে অন্যান্য দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন শতাধিক নেতা কর্মী ও সমর্থকেরা। অপর দিকে বারা 1 নম্বর অঞ্চলের ভবানীপুর হাই মাদ্রাসায় একই দিনে বিকেলে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসে যোগদান অনুষ্ঠান। নলহাটি দু'নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোঃ মহাসিন মন্ডল ও নলহাটি দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিভাষ চন্দ্র অধিকারীর হাত ধরে শুক্রাবাদ,ভবানীপুর, জ্যেষ্ঠা ও রামপুর থেকে এক হাজারের অধিক নেতাকর্মী ও সমর্থকরা অন্যান্য দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসে আসা নেতা-কর্মী ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।


