বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় সুপারেন্টেন্ড পদে একজনকে নিয়োগ করার দাবি




মালদা, ২৮ সেপ্টেম্বর ।  

রতুয়া ব্লকের বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় সুপারেন্টেন্ড পদে একজনকে নিয়োগ করার দাবি জানিয়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলামরব্বনীর কাছে আবেদনপত্র তুলে দিলেন সংশ্লিষ্ট হাই মাদ্রাসার পড়ুয়াদের অভিভাবকেরা। গত সপ্তাহের বৃহস্পতিবার ওই মাদ্রাসার পড়ুয়াদের অভিভাবকেরা কলকাতায় গিয়ে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রী গোলাম রব্বানীর হাতে এই আবেদনপত্র তুলে দিয়েছেন।


মালদার রতুয়া-১ ব্লকের বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় দীর্ঘ কুড়ি বছর ধরে সুপারিনটেনডেন্ট নেই বলে জানিয়েছেন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বর্তমান পরিচালন সমিতি ও ভারপ্রাপ্ত শিক্ষক যোগসাজশ করে এবারও সুপারিনটেনডেন্ট চেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে শূন্যপদটি জমা দেন নি। 

আবেদনকারী অভিভাবকেরা মন্ত্রীকে জানিয়েছেন, ঐতিহ্যবাহী এই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণি থেকে পোষ্ট গ্রাজুয়েশন পর্যন্ত পড়ানো হয়। এই মাদ্রাসা চত্বরেই রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সুপারিনটেনডেন্ট না থাকায় মাদ্রাসা পরিিচালনায় ও পঠন-পাঠনে অনিয়ম ও দূর্নীতি বাসা বেঁধেছে বলে বাসিন্দাদের অভিযোগ। 


বাটনা হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মেসের আলী অভিযোগ, এই মাদ্রাসা সমিতি ও ভারপ্রাপ্ত শিক্ষক কন্যাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, মিড-ডে-মিল সহ একাধিক প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে। দুর্নীতির বিষয়গুলি ধামাচাপা দিতেই তারা মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট এর শূন্যপদটি জমা দেননি বলে অভিযোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...