দুয়ারে সরকারের পর এবার দুয়ারে রেশন, খুশি গ্রাহকেরা।



অলোক আচার্য নিউ বারাকপুর :

 ২১ শের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে তৃতীয়বারের জন্য তৃনমূল কংগ্রেসের মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এলে সাধারন মানুষের ঘরে পৌঁছে যাবে সরকার। 



রেশন সামগ্রী মানুষকে রেশনের দোকানে গিয়ে লাইন দাঁড়িয়ে নিতে হবেনা। রেশন ডিলাররাই মানুষের ঘরে রেশন পৌঁছে যাবেন। 



সেই প্রতিশ্রুতি মতো রাজ্যের তৃনমূল কংগ্রেসের  সরকার ক্ষমতায় আসার পর দুয়ারে সরকার প্রকল্পের পাশাপাশি দুয়ারে রেশন কর্মসূচি গ্রহণ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ঘোষনা করেছিলেন ১৫ই সেপ্টেম্বর থেকে  দুয়ারে রেশনের পাইল্ট প্রোজেক্ট শুরু হবে। সেই মতো বুধবার উত্তর ২৪ পরগনা জেলার নিউ বারাকপুরে সাব এরিয়া তে ৪ টি রেশন ডিলার  তাদের গ্রাহকদের হাতে বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী তুলে দেয়। 



পরীক্ষামূলক ভাবে এই দুয়ারে রেশন সামগ্রী নিজেদের বাড়ির সামনে পেয়ে খুশী গ্রাহকেরা।বুধবার সকালে নিউ বারাকপুর পুরসভার চারটি ডিলারদের পাইলট প্রজেক্ট পরীক্ষামূলক ভাবে শুরু হল। মরাল বাহিনী পাড়ায়, সত্যেন্দ্রনাথ নাথ দত্ত রোড, নববোধন পাড়া এবং নব পল্লী তে। 



রেশন ডিলারদের এফপিএস নং ৯১৮,৯১৯,৯২১ এবং ৯৩০।প্রতিদিন সকাল ৭:৩০ মিনিট থেকে ১১ টা পর্যন্ত চলবে এই দুয়ারে রেশন পরিষেবা 



।বুধবার সকালে মরাল বাহিনী মোড়ে দুয়ারে রেশন পাইলট প্রজেক্ট এর শুভ সূচনা করেন নববারাকপুর পুরসভার উপ মুখ্য প্রশাসক মিহির দে ।ছিলেন রেশন আধিকারিক অজিত দাস স্হানীয় ১৭ নং ওয়ার্ডের কোঅর্ডিনেটর নিখিল মালো সহ পুরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ও রেশনের কর্মী রা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...