পরিকাঠামো ছাড়াই রক্ত সংগ্ৰহ উলুবেড়িয়া ব্লাড ব‍্যাঙ্কের




ব্লাড ব‍্যাঙ্কের রক্ত সংগ্ৰহের নেই কোনো পরিকাঠামো, সংগ্ৰহ রক্ত ভর্তি করা হলো প্লাস্টিক প‍্যাকেটে, বিশিষ্ট স্বাধীনতা সংগ্ৰামী শহীদ জীবন মাইতির স্মরনে উলুবেড়িয়ার গরুহাটায় সিপিএমের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির,


 মোট 45 জন রক্তদাতা রক্তদান করেন, কিন্ত রক্ত সংগ্ৰহকারী উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কের পক্ষ হতে রক্তসংগ্ৰহ করার পর পাউচ গুলো একটি প্লাস্টিক প‍্যাকেটে ভরা হয় নেই কোনো আইসপ‍্যাক, 


আইসপ‍্যাকের কথা জিজ্ঞেস করায় নেই কোনো সদুত্তর, 


এবিষয়ে উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা সিপিএমের নেতা সাবিরুদ্দিন মোল্লা বলেন উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল বর্তমানে সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে চলছে, উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে মেডিকেল কলেজ চালু হচ্ছে অথচ ব্লাড ব‍্যাঙ্কের নেই কোনো পরিকাঠামো,



 রক্ত সংগ্ৰহ করতে আসা দলে নেই কোনো ডাক্তার, নেই কোনো আইসপ‍্যাক, সংগৃহীত রক্ত নষ্ট হবার আশঙ্কা প্রকাশ করছেন,



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...