দুয়ারে সরকারের ফর্ম পূরণ করলেন বিডিও




মালদা:

 দুয়ারে সরকার শিবিরে উপস্থিত হয়ে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের আবেদনের ফর্ম পূরন করে দিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও।  শুক্রবার দুপুরে ইংরেজবাজার ব্লকের গৌড়িয় হাই স্কুলে উপস্থিত হয়ে উপভোক্তাদের ফর্ম পূরন করতে দেখা গেল বিডিও সৌগত চৌধুরীকে। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং সহ  স্থানীয় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। উল্লেখ্য রাজ্য সরকারের উদ্যোগে এবং মহদীপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় মোট ছয় টি কেন্দ্রে আয়োজন করা হয়েছিল দুয়ারে সরকার শিবিরের। 



সাগরদিঘী প্রাথমিক বিদ্যালয়, খাশিমাড়ী প্রাথমিক বিদ্যালয়, গৌড়ীয় হাই স্কুল, মহদীপুর হাইস্কুল সহ মোট ছয় টি কেন্দ্রে শুক্রবার শান্তিপূর্ণভাবে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। এদিকে মহদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ছয় টি কেন্দ্রে সুষ্ঠুভাবে দুয়ারে সরকার শিবির পরিচালনা করতে উপস্থিত হয়েছিলেন ইংরেজবাজার ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিকরা। শুধু তাই নয় এই সমস্ত শিবিরে উপস্থিত হয়ে দুয়ারে সরকার শিবিরে বিভিন্ন প্রকল্পের আবেদনকারীদের ফর্ম পূরণ করে দিলেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...