নিজস্ব সংবাদদাতা,হাওড়া:
হাওড়ার উলুবেড়িয়া পৌর এলাকার কাটিলা প্রাইমারী স্কুল এর নিকটবর্তী খেলার মাঠে পাওয়ার বল খেলছিল আশীষ, নিতাই ও ধর্মেন্দ্র সহ জনা দশেক যুবক।
হঠাৎই আশীষ লক্ষ যায় রাস্তা দিয়ে বড় আকারের একটি কচ্ছপ চলেছে। সঙ্গে সঙ্গে সকল বন্ধু মিলে যাতায়াতের রাস্তা থেকে ওই কচ্ছপটিকে উদ্ধার করে। দু -একজন চড়ুইভাতী বা অর্থের বিনিময়ে বিক্রি করার পরামর্শ দিলেও শেষে সচেতন যুবকরা স্থানীয় পরিবেশ কর্মী ও শিক্ষক স্বপন কুমার চেটেল এর নিকট ওই কচ্ছপটিকে নিয়ে যায়। পরে ঐ শিক্ষক গঙ্গার জলে তাকে মুক্ত করে ।
স্বপন বাবু বলেন "প্রায় আড়াই কেজি ওজনের এই কচ্ছপ টি তিল কাছিম বা ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল প্রজাতির। এটি বিপন্ন একটি প্রাণী। কচ্ছপ টিকে উলুবেড়িয়া গঙ্গায় ছাড়ার পূর্বে উপস্থিত মানুষদের সচেতনতার বার্তাও দেওয়া হয়।"


