মালদাঃ—মানিকচকের নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড় ।নাবালিকা ধর্ষণের তদন্তভার নিল সিবিআই। আর তদন্তভার হাতে পেয়েই মালদার মানিকচকের জালাল পুরের ধর্ষিতা নাবালিকার বাড়িতে হাজির সিবিআইয়ের চারজন প্রতিনিধি।
উল্লেখ্য চলতি বছরের গত 4 তারিখ জুন মানিকচকের জালালপুরে এক নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটে ।সেই গ্রামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম সেই নাবালিকা বালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের একদিন পর ঘটনাটি জানাজানি হতেই ধর্ষিতা নাবালিকার মা মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকলেও শেষমেষ পুলিশের কাছে আত্মসমর্পণ করে ।বর্তমানে অভিযুক্ত শিক্ষকের ঠিকানা শ্রীঘর ।এই সময় এই নাবালিকা ধর্ষণ কাণ্ড কে নিয়ে তোলপাড় হয় বঙ্গ রাজনীতি ।বিজেপির তরফ থেকে বারবার নাবালিকা ধর্ষণ কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার দাবি জোরদার হয় । আর কয়েকদিন আগেই এই ধর্ষণ কাণ্ডের তদন্তভার রাজ্য পুলিশের কাছ থেকে সরিয়ে দেওয়া হয় সিবিআই এর হাতে । আর তদন্তভার হাতে নিয়েই সিবিআই এর দিল্লির দপ্তর থেকে হাজির হন 4 জন প্রতিনিধি ।তারা দীর্ঘক্ষন ধর্ষিতা বালিকা ও তার পরিবারের সাথে কথা বলেন ।তবে ঠিক কি বিষয়ে কথা হয়েছে বা কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিবিআই বা ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে । তবে সিবিআই এর তদন্তভার গ্রহণে বেজায় খুশি এলাকাবাসী। ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।