জামাইয়ের হাতে আক্রান্ত স্ত্রী-‌সহ শ্বশুরবাড়ির লোকেরা



মালদা-‌
জামাইয়ের হাতে আক্রান্ত স্ত্রী-‌সহ শ্বশুরবাড়ির লোকেরা। আক্রান্ত স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও কাকি শাশুড়ি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক জামাই, তার মা ও বাবা। ঘটনাটি ইংলিশবাজার থানার রাজনগরের বাগবাড়ি এলাকার। জখমরা হলেন তাঞ্জিলা বিবি(‌১৮)‌, তাঁর বাবা সাইদুল শেখ(‌৪০)‌, মা এলিমা বিবি(‌৩৫)‌ ও কাকিমা রুবিনা বিবি। 


জানা গেছে, একই গ্রাম বাড়ি জামাইয়ের। ৩ মাস আগে জামাই রোহিত শেখের সঙ্গে তাঞ্জিলার বিয়ে হয়। দাবি মতো পণ দেওয়ার পরও তাঞ্জিলার ওপর অত্যাচার শুরু করে শ্বশুরবাড়ি লোকেরা বলে অভিযোগ। একঘরে করে রাখা হয়েছিল তাঁকে। বুধবার রাতের দিকে তাঞ্জিলাকে মারধর শুরু করলে খবর পেয়ে ছুটে যান বাবা, মা ও কাকিমা। তাঁদেরও রোহিত মারধর করে বলে অভিযোগ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...