পঞ্চায়েত সমিতির সদস্য আসরাফ বাসার ওরফে বাপিকে গতকাল তূনমুল কংগ্রেস এর দল থেকে বহিস্কার করা হলো।
মুশিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা পঞ্চায়েত সমিতির সদস্য আসরাফ বাসার এর নামে অনেক অভিযোগ আছে।
তা ছাড়া গত বিধানসভার নির্বাচনে তিনি তূণমূল কংগ্রেস দলের বা প্রাথী ইদ্রিস আলীর হয়ে কাজ করেনি।
উল্টে কংগ্রেস সিপিএমের জোট কে ভোট দিতে বলে ছিলেন।
ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী উপস্থিতে, ভগবানগোলা ১নং ব্লক এ সভাপতি আফরোজ সরকার এর সভাপতিত্বে এই বহিস্কার এর সিদ্ধান্ত হয় ।উক্ত সভায় ১ নং ব্লক এর নেতৃত্বে রাও উপস্থিত ছিলেন।
বিধায়ক ইদ্রিস আলী বলেন তূণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাপরায়ন দল চারিদিকে যখন তূনমূল কংগ্রেস তথা মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাওয়া সেই সময় নির্লজ্জভাবে কিছু ভোটার সিপিএমের জোট প্রার্থী কে ভোট দিতে বলেন উক্ত আসরাফ বাসার।
বিধায়ক ইদ্রিস আলী এবং ১নং ব্লক এর সভাপতি আফরোজ সরকার জানান এই ব্যাপারে যা করনীয় করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের দল বিরোধী কাজ যারা করবে দল তার বিরুদ্ধে এই রকম মনোভাব পোষণ করে তার ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে খেলা শুরু হয়েগেছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানাজি জিন্দাবাদ সকলে বলছে আসল খেলা আগামী ৩০সেপ্টেম্বর হবে।
মফিজুল হক
আপ্ত সহায়ক


